ডিসেম্বরেই নেটফ্লিক্সে ‘ইতি, তোমারই ঢাকা’

ডিসেম্বর মাসেই নেটফ্লিক্সে দর্শক দেখতে পাবেন বাংলাদেশের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। ছবিটির ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন আজ মঙ্গলবার প্রথম আলোকে বললেন, ‘এরই মধ্যে নেটফ্লিক্সের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। যেহেতু সামনে বড়দিন। এ উপলক্ষে নেটফ্লিক্সে নানা ধরনের অনুষ্ঠান মুক্তির চাপ থাকবে। এর মাঝেই আমাদের ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে।’

গত ১৫ নভেম্বর ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। আবু শাহেদ ইমন জানান, ছবিটি এ সপ্তাহে দেখানো হচ্ছে যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাসে (তৃতীয় সপ্তাহ) আর নারায়ণগঞ্জের সিনেস্কোপে (দ্বিতীয় সপ্তাহ)।

LEAVE A REPLY