যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুক্তরাজ্য যুবদলের যুব সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা এবং দেশব্যাপী বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন সমূহের সর্বস্থরের নেতৃবৃন্দের উপর রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা-হামলা,গ্রেফতার এবং গুম-খুন এর প্রতিবাদে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে ইস্ট লন্ডনের স্থানীয় এক হলে ২৮অক্টবর এক যুব সমাবেশ অনুষ্টিত হয়.

যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ.

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন যুবদলনেতা মাওলানা হাবিবুর রহমান এবং সমাবেশ শেষে যুক্তরাজ্য যুবদল ও এর জোনালের অসংখ্য নেতা-কর্মী নিয়ে কেক কেটে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উৎজ্জাপনের সমাপ্তি করা হয়।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিশনার ও বিএনপির সহ সভাপতি মীর হুসেন মিরু,যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ তৈমুছ আলী,গোলাম রব্বানী সুহেল,সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, শামসুর রহমান মাহতাব,মোঃ সাব্বির আহমেদ, খসরুজ্জামান খসরু,লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা, এনামুল হক লিটন, আব্দুল বাসিত বাদশা,তুফায়েল বাসিত তপু,সেলিম আহমদ,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সভাপতি নাসির আহমদ শাহীন,  সরফরাজ সরফু, সদস্য আমিনুর রহমান আকরাম, হাবিবুর রহমান ও যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ।

LEAVE A REPLY