যুক্তরাজ্য আওয়ামীলীগের দু:খ প্রকাশ: আড়াই মাস পর সংবাদ বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার

গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে লন্ডনে অনুষ্ঠিত শোক দিবসের সভায় আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকদের সভাস্থল থেকে বের করে দেওয়া এবং আগের রাতে ব্যাপকসংখ্যক সাংবাদিকের আমন্ত্রণ বাতিলকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান হয়েছে। নজীরবিহীন এ ঘটনায় লন্ডনসহ দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়। প্রতিবাদে লন্ডন বাংলা প্রেসক্লাব ঘটনার সম্মানজনক সুরাহা না পর্যন্ত যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। এরই জের ধরে বাংলা মিডিয়ার সাথে স্থানীয় আওয়ামী লীগের দুরত্ব তৈরী হয়।

LEAVE A REPLY