তেঁতুলের ঠান্ডাই
উপকরণ: তেঁতুলের পিউরি আধা কাপ, টক দই ১ কাপ, গুড় ৩ টেবিল চামচ (স্বাদমতো), বিট লবণ ১ চা-চামচ, টালা জিরাগুঁড়া ১ চা-চামচ, পানি ২ কাপ ও পুদিনাপাতা কুচি ১ চা-চামচ।
প্রণালি: তেঁতুল থেকে বিচি ছাড়িয়ে গুড় মিশিয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিন। এবার এর সঙ্গে টক দই, বিট লবণ, টালা জিরাগুঁড়া, পুদিনা কুচি ও পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা হলে পরিবেশন করুন।

ফলের ককটেল
উপকরণ: কমলার রস ১ কাপ, চিনির সিরাপ আধা কাপ, জামের রস ১ কাপ, অপরাজিতা ফুলের রস আধা কাপ, বরফ কুচি আধা কাপ, খাবার সোডা বা কোমল পানীয় আধা কাপ, তোকমা ১ টেবিল চামচ ও লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি: কমলার রস, জামের রস, অপরাজিতা ফুলের রসের সঙ্গে চিনির সিরাপ মেশান। গ্লাসে কমলার রস, বরফকুচি, জামের রস, তোকমা, অপরাজিতা ফুলের রস ঢালুন। সবশেষে লেবুর রস ও খাবার সোডা বা স্বচ্ছ কোমল পানীয় ঢেলে পরিবেশন করুন।






