‘বিসর্জন’এর পর ‘এক যে ছিল রাজা’। আবারও ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ছবি।
শুক্রবার প্রকাশিত হলো ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা। এতে ভারতের সেরা ছবি হিসেবে পুরস্কার অর্জন করল বহুল আলোচিত ছবি ‘আন্ধাধুন’। আর সেরা আঞ্চলিক ছবি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জয়া আহসান অভিনীত ও সৃজিত মুখার্জীর বহুল প্রশংসিত ছবি ‘এক যে ছিল রাজা’।






