ভিয়েনতিয়েন থেকে দারুণ সংবাদই দিলেন বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বকাপ ফুটবলের প্রাক–বাছাইয়ের প্রথম লেগে লাওসকে ১–০ গোল হারিয়ে মূল বাছাইপর্বের পথে একধাপ এগিয়ে গেছে জামাল ভূঁইয়া–জেমি ডের দল।
ম্যাচের ৭২ মিনিটে অধিনায়ক জামালের লং থ্রু থেকে বল ধরে লাওস বক্সের ঠিক মাথায় দাঁড়িয়ে দুর্দান্ত এক শটে গোল করেন তরুণ স্ট্রাইকার রবিউল ইসলাম।






