ডাচ–বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে সমস্যায় পড়ছেন গ্রাহকেরা। এটিএম বুথে জালিয়াতির পর ব্যাংকটি এটিএম সেবা সংকুচিত করে ফেলেছে। ফাস্ট ট্রাক সেবা চালু থাকলেও আজ দুপুর ১২টা থেকে সেই সেবাও পাওয়া যাচ্ছে না।
আবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ফাস্ট ট্রাক সেবাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডাচ বাংলা ব্যাংক কর্তপক্ষ। ফলে ঈদের ছুটিতে বিপাকে পড়েছেন সারা দেশের ব্যাংকটির গ্রাহকেরা।






