অ্যাসিড দগ্ধের চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেললেন দীপিকা

শিল্পী হিসেবে দীপিকার ভ্রমণ হাসি-কান্নায় ভরা। তবে তাঁর জীবন আর দশজন শিল্পীর মতো নয়। জীবনের নানা বাঁকে পর্দার আড়ালেও অনেকবার কাঁদতে হয়েছে তাঁকে। কিন্তু এবারের ঘটনাটি একেবারেই ভিন্ন। শুটিংয়ের সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন তিনি।

ভক্তরা ইতিমধ্যে জেনে গেছেন, নতুন একটি ছবিতে অ্যাসিড সন্ত্রাসের শিকার ভারতীয় নারী লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা। ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ওই ছবির নাম ‘ছপাক’। ছবির জন্য দীপিকার মুখশ্রী যেভাবে বদলে ফেলা হয়েছে, সেটা দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন তাঁর ভক্ত ও সমালোচকেরা। সম্প্রতি ‘ছপাক’ ছবির সেট থেকে একটি ভিডিও ফাঁস হয়েছে। সেখানে দেখা গেছে, একটি বাড়ির ছাদের কিনারে চুম্বনরত দীপিকা পাড়ুকোন ও ছবির নায়ক বিক্রান্ত মাসি। পরে ভিডিওটি দেখা গেছে স্বয়ং দীপিকার ইনস্টাগ্রামে।

LEAVE A REPLY