সবচেয়ে সহজ ও উপকারী ব্যায়াম হচ্ছে হাঁটা। হাঁটা সবার জন্য সব বয়সে উপযুক্ত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, ওজনাধিক্য আছে এমন ব্যক্তিদের নিয়মিত হাঁটার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। কিন্তু কীভাবে হাঁটবেন, কতক্ষণ হাঁটবেন, হাঁটার নিয়মকানুনই বা কেমন হবে তা না জানার কারণে অনেকেই এই সহজ ব্যায়াম থেকে পুরোপুরি সুফল পান না।






