আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল লন্ডন ক্রিকেট লীগ (এলসিএল)-এর দ্বিতীয় এওয়ার্ড অনুষ্ঠান ২০১৮। এবার এল সি এল আয়োজিত তিনটি টুর্নামেন্টে জেএমজি মাহবুব এন্ড কো: গ্লোড কাপ, ইউকে বাংলা টি১০ মিডিয়া কাপ, সিটি লর্ড এলসিএল টি ২০ লীগে মোট ২৮টি দল অংশ করে। মূলত এসকল টুর্নামেন্টের বিজয়ী দল, সেরা খেলোয়ার্ড ও স্পন্সর প্রতিষ্ঠানগুলি এওয়ার্ড প্রদান করা হয়। এতে কমিউনিটি নেতা, ক্রিকেট অনুরাগী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।






