আসন্ন ঈদে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন ছবি ‘পোড়ামন টু’। গত রোববার জাজের অফিসে এ ছবির সহযোগী হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপের অলটাইম ব্র্যান্ডের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় অলটাইম ব্র্যান্ডের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, জাজের কনসালটেন্ট অ্যান্ড হেড অব মার্কেটিং রমিম রায়হান, অভিনেতা সিয়াম, অভিনেত্রী পূজা চেরিসহ অনেক উপস্থিত ছিলেন। চুক্তিপত্রে স্বাক্ষর শেষে আবদুল আজিজ বলেন, আজ অলটাইম আমাদের এই ছবিটির সঙ্গী হলেন। আমি মনে করি তাদের ও আমাদের স্মার্ট মার্কেটিং পলিসি ছবিটিকে এগিয়ে নেবে। বাংলা ছবির সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে আমার ছবিও যেমন উপকৃত হবে তারাও উপকৃত হবেন।






