স্টাফ রিপোর্টার : মেহেরপুরের মোঃ ফান্টু দীর্ঘদিন যাবত ইউকেতে থাকলেও দেশে তার নিরাপত্তার হুমকির কারণে ফিরতে পারছেন না l মানুষ – মানুষকে ভালবাসবে এটাই স্বাভাবিক l ভালোবাসার বন্ধন পবিত্র l একজন পুরুষ কাকে ভালবাসবে এটা তার ব্যক্তিগত ব্যাপার l পুরুষ- পুরুষে ভালোবাসা হলে তাকে বলে সমকামিতা l পশ্চিমা বিশ্বে এটা অনুমোদিত l একটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে এটা সম্পূর্ণ বেআইনি l ইসলাম ধর্মেও সমকামিতা নিষিদ্ধ l বাংলাদেশের পাশের দেশ ভারতে নতুন আইন করে সমকামিতাকে বৈধতা দিয়েছে l অন্যদিকে বাংলাদেশে আছে কঠোর আইন, ধর্মীয় ও সামাজিক বিধি নিষেধ l বাংলাদেশের যারা সমকামী তাদেরকে এ বিষয়টি গোপন রাখতে হয় l সামাজিক মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সমকামীদের হত্যা করা হচ্ছে l আগেও অনেককে হত্যা করা হয়েছে l এখনো তাদের বিচার সম্পন্ন হয়নি l মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে অনেক সময় তাদেরকে সামাজিকভাবে গোপনে মৃত্যুদণ্ড দিয়ে বিচার কার্যকর করা হয় , যা কোন পত্রিকার খবর, টিভি নিউজ ও সোশ্যাল মিডিয়ার খবরে তা প্রকাশ করা হয় না l বাংলাদেশের অনেক সমকামী বিদেশ চলে যায় l কারণ তারা বিদেশে অনেক নিরাপদ l তারা দেশে ফিরতে পারেনা জীবনের নিরাপত্তার অভাবে l মেহেরপুর সদর থানার মোঃ ফান্টু একজন সমকামী l দেশে তার পরিবার ও সমাজ তাকে ত্যাগ করেছে l ইউকেতে মোঃ ফান্টু এখন নির্বাসিত জীবন যাপন করছেন l তিনি সমকামীদের নিয়ে ইউকেতে স্বেচ্ছায় কাজ করেন বিভিন্ন LGBTQ সংস্থার সাথে l তার সমকামী কর্মকাণ্ডের জন্য দেশে তার এলাকার মানুষ তার পরিবারকে অত্যন্ত ঘৃণা ও নেক্ককার জনকভাবে দেখছেন l সে দেশে তার পরিবারের কাছে কোনদিন ফিরতে পারবে না তার সমকামিতার জন্য l কিন্তু সে বাঁচতে চায়, সুন্দর পৃথিবীটা উপভোগ করতে ও স্বাধীনভাবে চলতে চায় যা বাংলাদেশে অসম্ভব l মেহেরপুর জেলার সোহানুর রহমান, মিরাজুল ইসলাম ও নাজমুল আলম আমাদেরকে জানান যে , তার মত একজন সমকামী, আমাদের সমাজ ও ধর্মকে অবমাননা করে দেশে আসলে সামাজিক , ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের শাস্তি তাকে পেতেই হবে l






