লন্ডনে ক্যামপেইন ফর দ্য প্রটেকশন অব রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ সভা অনুষ্ঠিত

বিগত দিনের কর্মকান্ডের পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গেল ২৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় ক্যামপেইন ফর দ্য প্রটেকশন অব রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ (সিপিআরএমবি) এর নিয়মিত মাসিক সভা সংগঠনের প্রেসিডেন্ট দেবাশীস দাসের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী অজিত সাহার সঞ্চালনায় এসেক্সের নিজস্ব কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সভায় সম্প্রতি ইউ পার্লামেন্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে সিপিআরএমবি‘র প্রতিনিধি দলের অংশ গ্রহন ও সেখানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর উগ্রবাদীদের নির্যাতনের বিষয়াদি সহ বাংলাদেশের রিলিজিয়াস মাইনরিটি‘ সম্প্রদায়ের বিভিন্ন সমস্যাদি উপস্থাপনের বিষয়টি স্থান পায়।

LEAVE A REPLY