সুইন্ডন বারা কাউন্সিলে প্রথম বাংলাদেশী ডেপুটি মেয়র হলেন কাউন্সিলার জুনাব আলী

সুইন্ডন বারা কাউন্সিলে প্রথম বাংলাদেশী ও প্রথম এশিয়ান মুসলিম হিসেবে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছে কাউন্সিলার জুনাব আলী। তিনি ২০০৮ সাল থেকে লেবার পার্টির কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ১৯ মে শুক্রবার কাউন্সিলের এজিএম এ তিনি ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন। উক্ত কাউন্সিলে মেয়র হয়েছেন কাউন্সিলার মৌরিন পেনি। কাউন্সিলার জুনাব আলী সুইন্ডন বারা কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় তিনি তার দল, কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ব্রিটেনের রাজনীতিতে আরো বেশি তরুন প্রজন্মকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। উল্লেখ্য সুইন্ডনে তুলনামূলক কম বাংলাদেশীদের বসবাস হলেও কাউন্সিলে বর্তমানে ৪জন ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলার রয়েছেন।

LEAVE A REPLY