ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। রমজান মাসের শেষ প্রান্তে এসে সেমাই-চিনি, মাংস-মসলা কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বাড়তি চাহিদার জেরে কিছু পণ্যের দাম বেড়েছে, নিম্নগতিও রয়েছে কিছু পণ্যে। সব মিলিয়ে বাজারে দেখা যাচ্ছে মিশ্র চিত্র।
সরেজমিনে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সেমাই, চিনি, মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের ব্যাপক ভিড়। পোলাও চাল, ভোজ্যতেল, মুরগি, গরুর মাংস ও কিছু মসলার দাম বেড়েছে। তবে কমেছে পেঁয়াজ, সবজি ও ফলের দাম। অন্যদিকে চালসহ অন্যান্য খাদ্যপণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।






