পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে পাঁচটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাগুলো ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি পেয়েছে।চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন গত সোমবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’- ভিন্ন ভিন্ন গল্প ও ধারার এসব সিনেমা ছাড়পত্র পেয়েছে।এবারও তিনি নিয়ে আসছেন গ্যাংস্টারধর্মী সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ হয়েছে শুধু। তাতে উঠে এসেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক অন্ধকার জগৎ। লম্বা চুল, চোখে সানগ্লাস পরে শাকিব খানকে অ্যাকশন দৃশ্যে তাণ্ডব চালাতে দেখা গেছে। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।আবার, ভিন্ন ধাঁচের গল্প নিয়ে হাজির হচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’। চার নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। সিনেমাটির প্রকাশিত ‘ফার্স্ট হুইসেল’ বা টিজারে রহস্য ও টানাপড়েনের ইঙ্গিত পাওয়া গেছে।






