বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি

৯ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনকে বেগবান রাখতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।

সোমবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লেখেন, এই মুহূর্তে আন্দোলনের বাইরে বাকি যত ইস্যু আসবে সব ডেস্ট্রাকশন, সবই আন্দোলন থেকে নজর অন্যদিকে সরানোর কৌশল। তাই সবাই আন্দোলন ও দাবি আদায়ের দিকে ফোকাস করুন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক গতকাল রোববার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান।