ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ইউক্রেনের সেনাবাহিনী বলছে, গতকাল মঙ্গলবার রাতে চালানো এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে আগুয়ান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে।
পপকো আরও বলেন, হামলায় ড্রোনের পাশাপাশি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।
তবে এই রুশ হামলার ব্যাপকতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।






