পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, চলমান কোটা সংস্কার আন্দোলন বিএনপি-জামায়াতের চক্রান্তে পরিণত হয়েছে। তারা দেশের স্থিতিশীলতা ও অগ্রগতি বিঘ্নিত করতে চায়।
তিনি বলেন, ‘কোটা সংস্কারের চলমান আন্দোলন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কলুষিত হয়েছে। এসব ২০১৪ সালে বিএনপি-জামায়াতের সংগঠিত সহিংসতার অনুরূপ।’
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনৈতিকদের ব্রিফিংকালে মাহমুদ আলী বলেন, সরকারি চাকরিতে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের জনগোষ্ঠীর সামগ্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে ১৯৭২ সালে দেশে কোটা পদ্ধতি চালু করা হয়।






