দেশে ইন্টারনেট সিকিউরিটি অ্যাপ্লিকেশন বিট ডিফেন্ডারের বিপণনে কাজ করবে প্রযুক্তিপণ্য ও সেবা বিপণনকারী প্রতিষ্ঠান টেক রিপাবলিক লিমিটেড। গতকাল সোমবার রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বিট ডিফেন্ডার বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ম্যানেজার খলীলুল হক বলেন, বিট ডিফেন্ডার সফটওয়্যারটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রতিরক্ষাব্যবস্থা নিশ্চিত করে। অ্যাপ্লিকেশনটি মাধ্যমে অনলাইন হুমকি শনাক্ত করে তা দূর করতে পারে। বর্তমানে উইন্ডোজ প্ল্যাটফর্মে বর্ষসেরা অ্যান্টিভাইরাস হিসেবে স্বীকৃতি পেয়েছে বিট ডিফেন্ডার।




