সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে শিল্পী ও কলাকুশলীরা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে আবারও ঢাকার রাজপথে শিল্পী ও কলাকুশলীরা। ‘ঐতিহ্য ও কৃষ্টির এই দেশে, থাকি সবাই মিলে মিশে’ এ স্লোগান সামনে রেখে এই সম্প্রীতি সমাবেশ করে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।

বিজ্ঞাপন

এফটিপিওর সভাপতি মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, ‘প্রতিদিন আমরা যেমন অভিনয় করি, পরিচালনা করি, সাংস্কৃতিক চর্চা করি—তেমনি প্রতিটা পরিবারে অসাম্প্রদায়িকতার চর্চাও প্রতিদিন হওয়া উচিত। আমরা কিন্তু আমাদের অজান্তে এমন একটা সমাজ গড়ে তুলেছি, যে সমাজ রাজনীতিতে, সংস্কৃতিতে ধর্মকে ব্যবহার করছে। আমাদের উপমহাদেশের রাজনীতিতেও ধর্মকে ব্যবহার করার একটা প্রতিযোগিতা দেখছি।