রোহিঙ্গাদের ফেরার পরিবেশ তৈরি হয়নি: রেডক্রস

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি বলে মনে করছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা। সম্প্রতি রাখাইনের কয়েকটি এলাকা ঘুরে, লোকজনের সঙ্গে কথা বলে তাঁর এমনটা মনে হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আইসিআরসি দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এই অভিমত দিয়েছেন।

মিয়ানমার সফরের পর পিটার মাউরা গত শনিবার বাংলাদেশ সফরে আসেন। এর মধ্যে তিনি কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শিবির ঘুরে এসেছেন।

সীমান্তের দুই পাশ পরিদর্শনের পর পিটার মাউরা বলছেন, ‘মানুষের দুর্দশা লাঘবে আমরা মানবিক সংস্থাগুলোও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এত কিছুর পরও সংকট সমাধানের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।’

LEAVE A REPLY