টেলিভিশনের পর ঢালিউডের চলচ্চিত্র সংগঠনগুলোও এবার এক ছাতার নিচে আসছে। ১৮টি সংগঠন মিলে গঠিত হতে যাচ্ছে ফিল্ম ফেডারেশন। আগামী এক মাসের মধ্যে ফেডারেশন গঠনের সব কার্যক্রম চূড়ান্ত হবে। চলচ্চিত্রের মন্দা, সিনেমা হলে অচল অবস্থা, দর্শকশূন্যতা, অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীসংকট নিরসনে আগামী দুই মাসের মধ্যে কাজ শুরু করতে চায় তারা। আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পরিচালক সমিতির অফিসে ১৮ সংগঠন এক হয়ে এই সিদ্ধান্ত নেয়।





