অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী কোভিড–১৯ পজিটিভ

করোনায় আক্রান্ত হয়েছেন বিনোদন অঙ্গনের দুই তারকা। অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন গতকাল শুক্রবার জানতে পেরেছেন, তিনি কোভিড–১৯ পজিটিভ। আর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী

শাওন জানালেন, গাব্যথা, দুর্বলতা, কাশি—এই তিন উপসর্গ দেখা দিলে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার কোভিড–১৯-এর স্যাম্পল দিয়ে আসেন। পরদিন জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। নিজের বাসায় আইসোলশনে আছেন মেহের আফরোজ শাওন। খাওয়াদাওয়া এবং অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিক বলে জানান তিনি। তাঁর দুই সন্তান নিষাদ আর নিনিতও বাসায় আছে এবং নিরাপদে আছে বলে জানালেন শাওন।