শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়বে, নাকি কোনো কোনো ক্লাসের জন্য সীমিত আকারে খুলে দেওয়া হবে, তা জানা যেতে পারে কাল বা পরশুর মধ্যে।
আজ বুধবার শিক্ষাবিষয়ক সাংবাদিকদের একাংশের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।
করোনাভাইরাস সংক্রমণের কারণে পূর্বঘোষণা অনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। সর্বশেষ ঘোষণার সময় ইঙ্গিত দেওয়া হয়েছিল, ১৪ নভেম্বরের পর আগামী বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারবে। তবে সেটি নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।






