গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে ইফতার মাহফিল সম্পন্ন: ৩ হাজার পাউন্ড ফান্ড রেইজ

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে’র ইফতার মাহফিল গত ৫ মে সোমবার ইষ্ট লন্ডনের অট্রিয়াম সেন্টারে অনুষ্টিত হয়। প্রায় পাঁচ শতাধিক সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জের অধিবাসীদের মিলন মেলায় পরিনত হয়। এসময় এলাকার ২শ দরিদ্র পরিবারকে একমাসের খাবার প্রদানের লক্ষ্যে ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়। এতে তাৎক্ষনিক প্রায় ৩ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়।

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি তমিজুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনামুল হক লিটন এর প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্টিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে প্রথম বাংলাদেশী এমপি রোশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, মিডিয়া ব্যাক্তিত্ব ও বেথনালগ্রীন- বো আসনের ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আজমল মাশরুর, কাউন্সিলর রাবিনা খান, কাউন্সিলর রাজিব আহমদ, বিশিষ্ট রাজনিতীবিদ শায়েস্থা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ জুবায়ের,

LEAVE A REPLY