মুসলিমাবাদ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

পূর্ব লন্ডনের ব্রিকলেইন গ্রাম বাংলা রেস্টুরেন্টে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে মুসলিমাবাদ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র এক সাধারণ সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইষ্ট গৌরিপুর ইউনিয়ন উন্নয়ন সংস্হার চেয়ারম্যান আলহাজ্ব মো: সিরাজ উদ্দিন বেগ। শেখ মুনাওয়ার হোসেন এর পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেখ আব্দুল ওয়াহিদ।
সভায় উপস্থিত ছিলেন মুসলিমাবাদ গ্রামে যুক্তরাজ্য প্রবাসীগন, সভায় উপস্হিত সকলের সর্বসম্মতিক্রমে মুলিমাবাদ গ্রামের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তাগন বলেন মুসলিমাবাদ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র মাধ্যমে গ্রামের ঐক্য ও উন্নয়নে এলাকার সকল প্রবাসীদের সার্বিক সহযোগীতা প্রয়োজন।

LEAVE A REPLY