মাকে হারিয়েছেন বেশি দিন হয়নি। মাত্র চার মাস। এর মধ্যেই নিজের প্রথম ছবি ‘ধড়ক’-এর শুটিং শেষ করেছেন জাহ্নবী কাপুর। এখন ছবির প্রচারে অংশ নিচ্ছেন নিয়মিত। মা শ্রীদেবীর বড্ড ন্যাওটা ছিলেন জাহ্নবী। মায়ের মৃত্যুর পর এ বিষয় নিয়ে এত দিন মুখ খোলেননি। সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাকে নিয়ে মন খুলে কথা বলেছেন। মা হারানোর শোক কীভাবে কাটিয়ে উঠেছেন, তা-ও জানিয়েছেন।






