ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী রুমানা ফেরদৌস সম্প্রতি অনলাইনভিত্তিক সিরিজ দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন।বাংলাদেশ চেস অ্যারেনা (বিসিএ) আয়োজিত মোট চারটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রুমানা সব কটিতেই সেরা নারী খেলোয়াড়ের খেতাব অর্জন করেন। টুর্নামেন্টগুলো ছিল বিসিএ ফার্স্ট বুলেট অ্যারেনা, বিসিএ ৬০ ব্লিটজ অ্যারেনা, বিসিএ ২ ব্লিটজ অ্যারেনা এবং বিসিএ ৫৬ ব্লিটজ অ্যারেনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংগঠন থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় সম্মানজনক এসব টুর্নামেন্টে নিয়মিত অংশ নিয়ে থাকেন।






