ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত গায়ক আকবরের শারীরিক অবস্থার

সারা শরীরে ফোসকা, যন্ত্রণায় কাতরাচ্ছেন গায়ক আকবর। কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আকবরের শারীরিক অবস্থা অবনতির দিকে। অবস্থা খারাপ দেখে কাঁদছেন স্ত্রী কানিজ ফাতেমা ও কন্যা অথৈ। আজ রোববার দুপুরে প্রথম আলোকে আকবরের স্ত্রী বললেন, ‘ইসিজিসহ অন্যান্য রিপোর্ট হাতে পেয়েছি। অবস্থা মোটেও ভালো না। চিকিৎসক এও জানিয়েছেন, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে।

ঈদের পর থেকে অসুস্থ গায়ক আকবর গেল সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তিনি চিকিৎসক সুনীল কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এদিকে আকবরের মেয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমার আব্বুর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার বলেছেন, যেকোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। সবাই আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা যেন আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারি। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুর কষ্ট একটু কমিয়ে দাও। আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও।