লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিবের উদ্যোগে ১৮ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডের স্থানীয় এক রেস্টুরেন্টে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দোয়া মাহফিলে বিএনপির প্রতিস্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনাসহ সমগ্র দেশবাসীর কল্যাণের জন্য দোয়া করা হয় ।

দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলী আহমেদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ।