জাপানে শক্তিশালী ভূমিকম্পে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২০০ জন। আজ সোমবার স্থানীয় সময় সকাল আটটায় জাপানের পশ্চিমাঞ্চলে ওসাকা শহরে এই ভূমিকম্প আঘাত হানে। তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, ভূমিকম্পে শহরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে কারখানার বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যায়। এ ছাড়া প্রধান পানির সংযোগে বিস্ফোরণ হয়েছে। প্রায় ১ লাখ ৭০ হাজার ভবন বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে।






