আসন্ন লাইভ ফান্ড রাইজিংকে সামনে রেখে বেথনালগ্রীনস্থ বায়তুল আমান মসজিদে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ফান্ডরাইজিংকে সফল করার লক্ষ্যে ২৪শে মে, বুধবার, বাদ আছর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মসজিদের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল হকের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ভার-প্রাপ্ত সভাপতি মোহাম্মদ আহবাব হোসেন।
সভার শুরুতে সভার পক্ষ থেকে মানচেষ্টারে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় ইসলামের নামে এধরনের নেক্কারজনক কর্মকান্ড যারা করে তারা ইসলামের প্রকাশ্য শত্রু।






