যেখানে হাছিনা সেখানেই প্রতিবাদঃ যুক্তরাজ্য বি এন পি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরাম’-এ যোগদানের উদ্দেশ্যে তিনদিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাওয়ার পথে গতকাল  রবিবার লন্ডন পৌঁছেছেন। তার আগমনের খবর শুনে সরকারী দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানানোর আয়োজন করে অন্যদিকে বিএনপি দলের নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন ও প্রতিবাদী বিক্ষোভের আয়োজন করে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। স্থানীয় সময় বিকেল ৩টা ৫৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) প্রধানমন্ত্রী তাঁর সফর সঙ্গীদের নিয়ে লন্ডন পৌঁছে।


যুক্তরাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত হয়েছেন তেমনি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী অবস্থান করা তাজ হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও বিএনপি পরস্পর মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। যুক্তরাজ্য বিএনপি দলের নেতাকর্মীরা কালো কাপড় পড়ে নানান রংয়ের বেনার ফ্যাস্টুন নিয়ে হোটেলের সামনে বাংলাদেশে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা, হামলা, মামলা, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও বিচারিক হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদকারীরা হাসিনার পতন দাবি করে শ্লোগান দিতে থাকে।

বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউকে বিএনপি’র সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ্, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আকতার হোসেন, ফরিদুল ইসলাম, তাজ উদ্দিন, কামাল উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, কামরুল হাসান, সাইফুল আলম মুরাদ, খস্রুজ্জামান খসরু, শামীম আহমেদ, প্রমুখ ।
বিক্ষোভে উপস্থিত ছিলেন পারভেজ মল্লিক, নুরে আলম, মোঃ আতাউর রহমান, হাসিবুল হাসান, বদরে আলম দিদার, মাহমুদ আহমদ, জাকির আহমেদ চৌধুরী, মহিবুল্লাহ, মাহবুব আলী খানশূর, আমিমুল আহসান তানিম, মনিরুল হক, শাহিন আহমেদ, এস এম মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, হেভেন খান, মুহম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, গরীব হোসেন প্রমূখ।

বিক্ষোভ কর্মসূচী প্রসঙ্গে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। গণতান্ত্রীক দেশ বৃটেনে কোনো স্বৈরাচারের জায়গা হবেনা। যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেন, আমাদের বিক্ষোভ শেখ হাসিনার চরম আমানবিক, অনৈতিক ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণ তার অত্যাচারে কারণে তাদের গণতান্ত্রিক অধিকার পালন করতে পারছে না, তাই আমরা প্রতিাবদ জানিয়েছি।