ব্রিটিশ বাংলাদেশী তরুন ডাক্তারদের নিয়ে গঠিত ইউকে ভিত্তিক চ্যারেটি সংস্থা সেলফলেস ইউকে গত কয়েক বছরের ন্যায় এবারো বাংলাদেশের গরীব অসহায় বিশেষ নারী ও শিশুদের চিকিৎসা সহায়তা দিতে ৩২ সদস্যের একটি টিম নিয়ে বাংলাদেশ গমন করেছে। ১লা আগস্ট বুধবার বিকেলে হিথ্রো বিমানবন্দর থেকে তারা যাত্রা করে। বাংলাদেশী তরুন ডাক্তারা ছাড়াও এবারো তাদের টিম রয়েছেন ইউরোপ, আমেরিকা ও কানাডার বেশ কয়েকজন ডাক্তার।






