আটকে আছে ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর উপবৃত্তি

ছয় মাস ধরে প্রাথমিক শিক্ষার উপবৃত্তির টাকা পাচ্ছে না দেশের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী। কবে তারা এই টাকা পাবে, তা–ও কেউ বলতে পারছে না। অভিভাবকেরা বলছেন, করোনাভাইরাসের এই দুর্যোগের সময় উপবৃত্তির টাকা পেলে তাঁদের খুব উপকার হতো।

অভিযোগ উঠেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং উপবৃত্তি প্রকল্পের কর্মকর্তারা ঠিক সময়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় এই সংকট তৈরি হয়েছে। অবশ্য তাঁরা বলছেন, প্রকল্পটি ডিসেম্বরে শেষ হওয়ায় কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। এখন করোনাভাইরাসের কারণে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়াও আটকে আছে।