নতুন সূচির অপেক্ষায় বাংলাদেশ-আয়ারল্যান্ড

করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে কোনো পেশাদার ক্রিকেট গড়াবে না। ইসিবি এই ঘোষণা দেওয়ার পরই বোঝা যাচ্ছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ, যেটি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে হওয়ার কথা, সেটার সম্ভাবনা নেই বললেই চলে। সিরিজ স্থগিত হওয়াটা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইসিবির ঘোষনার কয়েক ঘন্টা পরই ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বিসিবির সঙ্গে কথা বলেই চার টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।