করোনা-সতর্কতার প্রভাবে বন্ধ হয়ে যাচ্ছে বিনোদন অঙ্গনের সব শুটিং। আজ থেকে বন্ধ হয়েছে বিজ্ঞাপনের শুটিং। আগামীকাল ভোর ৬টা থেকে ৩১ মার্চ রাত ১০টা পর্যন্ত ছোট পর্দাসংশ্লিষ্ট সব শুটিং বন্ধ ঘোষণা করেছে ছোট পর্দার ১৪টি সংগঠন। সচেতনতা বাড়াতে অনেকেই পূর্বনির্ধারিত দিনের আগেই শুটিং বন্ধ করেছেন। অনেকে আগে থেকে শুটিংয়ের শিডিউল দেওয়ায় এখনো অনেকটা বাধ্য হয়ে শুটিং করছেন। শেষ দিনে ঢাকা ও ঢাকার বাইরের শুটিং সেটে খোঁজ নিয়ে জানা যায়, করোনা-আতঙ্ক এবং সতর্কতার মধ্য দিয়েই শুটিংয়ে করেছেন তাঁরা।






