বাংলাদেশী প্রতিবন্ধীদের সীমিত পর্যায়ে মাসিক ভাতা, চিকিৎসা, স্কুলের ব্যবস্থাসহ নানান সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে গঠিত চ্যারেটি সংগঠন ‘মানুষ মানুষের জন্য’ এর উদ্যোগে দ্বৈত চ্যারেটি ব্যাড মিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে গত ২৩ এপ্রিল রবিবার সেন্ট্রাল লন্ডনের জুবলি স্পোর্টস সেন্টারে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ২৮টি দল অংশ নেয়।
দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রান্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ, এম এম জে ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না বকস, ফাউন্ডার মশহুদ বকস নাজমুল। প্রতিযোগিতায় মুনিম ও ফজলুল হক জুটিকে অল্প ব্যবধানে পরাচিত করে চ্যাম্পিয়ন হয় তারিন ও ফরহাদ জুটি। প্রতিযোগিতায় তৃতীয় হয় মুনিম চৌধুরী ও কাউসার জুটি।






