বহুল প্রতিক্ষীত বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের ইউকের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সদস্যভূক্তির শেষ দিন ২২ মার্চ ২০২০। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২২ এপ্রিল ২০২০ এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল ২০২০। পুর্ব লন্ডনের ই ওয়ানে অবস্থিত এনজাইন ইউথ ক্লাবে ৩১ শে মে রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
প্রবাসে বিয়ানীবাজার উপজেলা বাসির সবচেয়ে বড় সংগঠন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি সংখ্যা ৭ শতাধিক। গত ২রা ডিসেম্বর ২০১৯ এর বিশেষ সাধারণ সভার আলোকে গঠিত নির্বাচন কমিশনের দ্বায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনারবৃন্দ যথাক্রমে মি: হাবিবুর রহমান, ব্যারিস্টার মাসুদ চৌধুরী ও মি: ফানু মিয়া এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন। আগ্রহী প্রার্থীদের নির্বাচন কমিশনের অফিস পুর্ব লন্ডনের গ্রেটোরেক্স স্ট্রিটের ম্যাক সলিসিটরের অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।






