লন্ডনে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের সামনে বিএনপি’র মানববন্ধন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজানো রায়ের প্রতিবাদে ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি । বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিবাদ কর্মসূচী উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে জড়ো হয় দুপুর থেকে খালেদা জিয়ার সুচিকিৎসা ও তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার সংক্রান্ত নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিএনপির নেতা কর্মীরা অনশন কর্মসূচীতে অংশ নেয়।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুজিবুর রহমান মুজিব , যুক্তরাজ্য বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক কামাল উদ্দিন, খসরুজ্জামান খসরু, মহিলা দলের আহবায়ক অঞ্জনা আলমসহ আরো অনেকে।

কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম, বিএনপি নেতা সাইফ উল্লাহ, মোঃ মাহবুবুল আলম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাবিবা খানম, মোঃ রাকিব হাসান, মোহাম্মাদ সাদিকুর রহমান, জাহাঙ্গীর আলম মজুমদার, মোঃ আব্দুস সামাদ, এস এম ওমর পারভেজ, মোঃ মহিন উদ্দিন, মোঃ বেলাল হোসাইন পাশা, মোঃ সেলিম রেজা, শেখ কামরুজ্জামান, ইমামুল আরাফাত হিমেল, মোঃ সাকোয়াত হোসেন, মোঃ মিজানুর রহমান ফরমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আশিকুল ইসলাম, মোহাম্মদ আরিফ হোসাইন, রাজু আহমেদ, রুবেল আহমেদ, সাবেক শিবির নেতা নাওশিন মোস্তারী মিয়া সাহেব, কাজী মোঃ নুরুজ্জামান, আলী শাহজাদা, রাসেল হোসাইন, মোঃ আল আমীন, মাছউদুল হাসান, আলী হুসাইন, ওমর ফারুক, জাকির হোসেন, মোঃ কবির উদ্দিন, সামিউজ্জামান সিদ্দিকী, যুবদল নেতা আব্দুল আলীম, শরীফ মোহাম্মদ করিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ শামীম পারভেজ জুয়েল, মারুফ হোসাইন, মোঃ মিলন, দেলোয়র হোসাইন, হোসেন ইমাম তৌফিক, ইস্ট লন্ডন বিএনপি নেতা মোঃ হাসনাইন, মোঃ তানজিল ইসলাম, আল নাহিয়ান বিন মুরাদ, মোহাম্মদ রিফাত মাহমুদ ভূঁইয়া, সালমান সাদী, মোঃ হাসান মোরশেদ, সৈয়দ তারেক আহমদ, মোঃ আব্দুল মুকিত রাজিব, সাদিয়া কিবরিয়া, হাবিবুর রহমান, মুহাম্মদ মুজাহিদ খালেদ (পাভেল), জামাল মিঞা, এম এ শামীম, কাজী ফয়সল আহমেদ, দোলায়ার হোসাইন, তানবিন আহমেদ, মোহাম্মদ তারেক ইকবাল, মোঃ সালাহ উদ্দিন, মোঃ রাসেল মাহমুদ, দেলোয়ার হোসাইন, প্রমূখ।