দীর্ঘ ২৫ বছর প্রতিক্ষার পর ১২ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টা থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড নিবন্ধনের কার্যক্রম। বাংলাদেশ হাই কমিশন লন্ডনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন। ঢাকায় নির্বাচন কমিশন কার্যলয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোটার তালিকায় রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরা হয়। এই স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ, ব্যাংক হিসাব খোলা ও মোবাইলের সিম কেনা থেকে শুরু করে বাংলাদেশের নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন। ব্রিটেনে নিযুক্ত হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম জানিয়েছেন, আগামী মার্চে মধ্যেই ব্রিটেনে স্মার্ট কার্ড বিতরণ সম্ভব হবে।






