৭ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ৭ মার্চ থেকে। শিক্ষার্থীরা ১৮ মার্চ পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন। তিনটি ইউনিটে বাছাই করা ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

আজ মঙ্গলবার সকালে উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।