৪০ বছর পর টাওয়ার হামলেটসে বন্ধ হচ্ছে বাংলাসহ কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস

৪০ বছর পর বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হামলেটসে বন্ধ হচ্ছে বাংলাসহ ১০টি কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস। এর ফলে কমিউনিটি সার্ভিসের আওতায় যে সমস্ত শিক্ষক এবং ম্যানেজমেন্ট কাজ করেন তাদের সকলেরই চাকুরিচ্যুত হবেন। কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস নামে আর কোন প্রভিশন কাউন্সিলে থাকবে না। প্রায় ১৫০০ শিক্ষার্থীদের বাংলা অধ্যয়নের সুযোগ থেকে বঞ্চিত হবে।
গত ২০ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি হলে বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন আয়োজিত এক প্রতিবাদ সভায় এই তত্ত্ব জানানো হয়। বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউ,কের এক এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, লেবার দলীয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল দীর্ঘ চল্লিশ বছর পর অত্যন্ত সফল একটি প্রভিশন ‘কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস’ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গত ১৮ই ডিসেম্বর কাউন্সিলের ক্যাবিনেট সভায় মেয়র জন বিগস্ এর নেতৃত্বে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

LEAVE A REPLY