১৫ বছর পর এসে মুগ্ধ তারিন

বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে ১৫ বছর পর নেচেছেন জনপ্রিয় তারকা তারিন। অনুষ্ঠানটির রেকর্ডিং শেষ হওয়ার পর তারিন বলেন, ‘প্রায় ১৫ বছর পর পারফর্ম করেছি। খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে বাংলাদেশ টেলিভিশনের সেট ডিজাইন আর অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি দেখে। আমার বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশনের এই পরিবর্তন অন্য শিল্পীদেরও মুগ্ধ করবে, সবাই আবার বিটিভিমুখী হবেন।’ তিনি ‘আনন্দমেলা’র পরিকল্পনার প্রশংসা করেন।

এই অনুষ্ঠানে গুজরাটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন তারিন। এর কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে আগামী সোমবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।‘আনন্দমেলা’ উপস্থাপনা করছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পপিআগেই জানা গেছে, এবার নানা বৈচিত্র্যে সাজানো হয়েছে ‘আনন্দমেলা’। উপস্থাপনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়িকা পপি ও চিত্রনায়ক ফেরদৌস। এবারই প্রথম উপস্থাপনা করেছেন পপি। উপস্থাপনার পাশাপাশি পপি ও ফেরদৌস দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন। পপি নেচেছেন তাঁর অভিনীত ‘রানীকুঠির বাকি ইতিহাস’ ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ আর ফেরদৌস পারফর্ম করেছেন তাঁর অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানের সঙ্গে। উপস্থাপকদের সঙ্গে অংশ নিয়েছেন অভিনেতা আল মনসুর।

LEAVE A REPLY