বিজ্ঞাপন
স্থলযুদ্ধের প্রতিভা জেনারেল সোলাইমানি ইরানের অপেক্ষাকৃত গোপন তৎপরতায় নেতৃত্ব দিতেন। ‘বিপ্লবী গার্ড’-এর আট শাখার একটি—কুদস ফোর্সের প্রধান ছিলেন তিনি। সেই তুলনায় জেনারেল আলীর কর্মক্ষেত্র ভিন্ন। ইরানের বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা দিকের কমান্ডার তিনি। প্রায় দেড় দশক এই পদে আছেন।
সোলাইমানির চেয়ে বয়সে পাঁচ বছরের ছোট আমির আলী হাজিজাদেহ্। কিন্তু ইতিমধ্যে আপন প্রতিভায় সোলাইমানির মতো স্বপ্ন দেখাচ্ছেন ইরানিদের। আর ভয় দেখাচ্ছেন দেশটির প্রতিপক্ষদের। সোলাইমানির সঙ্গে আমির আলীর বড় মিল—ইরানের যুদ্ধকৌশলকে আত্মরক্ষামূলক না রেখে আক্রমণাত্মক রাখতে চান তিনিও। তবে ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন ধাঁচে।






