সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে মেয়র জন বিগসের শোক প্রকাশ

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস বাংলাদেশ আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । এক বিশেষ বিবৃতিতে জন বিগস যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে লেবার পার্টির রাজনীতি এবং কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে সৈয়দ আশরাফের সংশ্লিষ্টতার কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন।

মেয়র তাকে তার ব্যক্তিগত ঘনিষ্ট বন্ধু হিসাবে আখ্যায়িত করে আরো বলেন, আমি যখন প্রথম কাউন্সিলার নির্বাচিত হই তখন তিনি ছিলেন আমার ইলেকশন এজেন্ট।

মেয়র বলেন, বাংলাদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক দল এবং পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তার সহজ সরল জীবন এবং অমায়িক ব্যবহার ছিলো বিশেষভাবে উল্লেখ করার মতো। এক কথায় তিনি নিজেকে জনগনের প্রকৃত সেবক হিসাবে পরিনত করেছিলেন। বিবৃতিতে মেয়র তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY