সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের পাশে দাঁড়াবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকে। সোমবার পূর্ব লন্ডনের নিউ রোড়স্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘোষণা দেয়া হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় বন্যাদুর্গতদের জন্য তাৎক্ষনিক ফান্ড রেইজ করা হয়। এতে প্রায় তিনশ বস্তা চাউলের প্রতিশ্রুতি পাওয়া যায়। যা শীঘ্রই বন্যা দুুর্গতদের মধ্যে বন্টন করা হবে।
সংগঠনের সভাপতি রেজাউল কবির জায়গীরদার রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলাওর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মুমিন খান, ইকবাল হোসেইন, ড. রোয়াব আলী, আবুল লেইছ, আরমান আলী, সাবেক কাউন্সিলার মতিনুজ্জামান, বদরুল ইসলাম, নিরাজুল ইসলাম চৌধুরী, ফজলুল করিম, আব্দুস শহীদ, সিজিল মিয়া, নুরুল আমিন, হাজী ইকবাল হোসেন, আব্দুস সালাম, আনোয়ারুল ইসলাম, আকবর মিয়া, মামুন মিয়া, সাইদুল ইসরাম, আনহার মিয়া, সাজ্জাদ মিয়া প্রমুখ।
উল্লেখ্য তিনশ বস্তা চাউলে মধ্যে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারার ৫০ বস্তা করে প্রদানের প্রতিশ্রুতিদেন। সবায় এই সংগঠনের মাধ্যমে এলাকার গরিব, অসহায় মানুষের দারিদ্র বিমোচন এবং এলাকার উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।






