সাপোর্ট টিচার স্পন্সরকারীদের সম্মাননা প্রদান করল দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে

দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের উদ্যোগে এক সভা গত ২ মে মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ট্রাস্টি উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম নানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আলীর পরিচালনায় সভায় জানানো হয় উক্ত সংগঠনের মাধ্যমে বিগত বেশ কয়েক বছর যাবত ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু স্কুলে সাপোর্ট টিচারের ব্যয়বার বহন করে আসছে। এর ফলে প্রাথমিক বিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের লেখা পড়ার মান বৃদ্ধি পেয়েছে। এদিকে সভায় আগামী দুই বছর আরো বেশ কিছু বিদ্যালয়ে সাপোর্ট টিচারের জন্য স্পন্সকারী ট্রাস্টি সাজিদ আলী মেনন, নেছার আলী লিলু, আব্দুল মালিক ফয়ছল, আলী আহমদ ও শরফরাজ খান চপলকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট বিতরন করা হয়।

LEAVE A REPLY