সংকটাপন্ন সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সাদেক বাচ্চু। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। শারীরিক অবস্থা বেশি খারাপ হলে গতকাল শনিবার রাতেই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।